চাঁদপুরে টেন্ডার নিয়ে সংঘর্ষ : বিএনপির ৪ কর্মী গ্রেফতার

মতলব উত্তর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তরের ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজার ইজারার টেন্ডরার প্রক্রিয়া নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় বিএনপির চার কর্মীকে আটক করেছে পুলিশ । বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ওসি তদন্ত প্রদীপ মন্ডল।

আটককৃত বিএনপির কর্মী বারোয়ানী গ্রামের মো: সাইফুল ইসলাম (৪৩), বালুরচরের স্বপন ফরাজী (৩৮), মো: মোহন মিয়া (৫০) ও মো: বোরহান উদ্দিন ফরাজি (৫৯)।

তদন্ত কর্মকর্তা প্রদীপ মন্ডল জানান, সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দুই গ্রুপের দুইজন করে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এরআগে বুধবার দুপুরে ছেঙ্গারচর পৌরসভায় হাট-বাজারের গরুর বাজার, মাছ বাজার ও ৫ টি সিএনজি স্ট্যান্ড ইজারার সিডিউল জমা দিতে বিএনপির যুবদল নেতা আবু সাঈদ বেপারী ও পৌর যুবদলের আহবায়ক উজ্জল ফরাজী গংরা পৌর বিএনপির সাবেক সভাপতি নান্নু প্রধানসহ অন্যান্যদের সিডিউল জমা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়। পরে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন