চাঁদপুরে প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই : চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শিক্ষকদের দক্ষতা ও মানোন্নয়নে দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শনিবার (২ মে ২০২৬খ্রি. ) চাঁদপুর প্রেসক্লাবস্থ এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে| এদিন সকাল সাড়ে ৯টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী| তিনি বলেন, আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, বিশেষ করে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে যুক্ত| আমার দাদা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ রুশদীর প্রতিষ্ঠিত শাহতলী জিলানী চিশতী কলেজ, শাহতলী কামিল মাদ্রাসাসহ বহুপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন| যার কারণে শিক্ষার প্রসারে আমাদের পরিবারের অবদান দীর্ঘদিনের।
তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন-ভাতা ও আর্থিক অসচ্ছলতা একটি বড় বাস্তবতা| শিক্ষকরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন| তাই শিক্ষকদের মানোন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই| যত বেশি প্রশিক্ষণ গ্রহণ করা হবে, ততই শিক্ষার মান উন্নত হবে| বর্তমানে চাঁদপুরের প্রাইভেট মাদ্রাসাগুলো ভালো ফলাফল অর্জন করছে, যা অত্যন্ত ইতিবাচক দিক|
তিনি বলেন, আগামী ১৬ মে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসবেন| এটা চাঁদপুরবাসীর জন্য বিশাল সুখবর| চাঁদপুরের খাল খনন ও সুধী সমাবেশে অংশ নিবেন| চাঁদপুরের উন্নয়নে প্রধানমন্ত্রীর আগমণ পজিটিভ বার্তা বয়ে আনবে।
তিনি প্রাইভেট মাদ্রাসাগুলোর উন্নয়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আপনাদের প্রয়োজনীয় সমস্যা ও সম্ভাবনার কথা চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও সংরক্ষিত নারী আসনের এমপি রাশেদা বেগম হীরার কাছে তুলে ধরবো| চাঁদপুর প্রেসক্লাব আপনাদের পাশে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে হেফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আসাদুজ্জামান দেওয়ানের সভাপতিতে ¯^াগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম| এ সময় বক্তব্য রাখেন হিফজুল কোরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন এর সেক্রেটারি মোহাম্মদ নুরুল ইসলাম, ইকরা তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক খালেদ সাইফুল্লাহ| অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোঃ হেদায়েত উল্লাহ, বিশেষ প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন সাকিব পাবলিকেশন্সের ¯^ত্বাধিকারী মাওলানা মোঃ খাইরুল বাশার।
একই স্থানে বিকেল ৩টায় সমাপনী ও সনদ বিতরণ করা হয়| বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ও আল আমিন মডেল মাদ্রাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুমের সভাপতিতে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নার ডেভেলপার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিলশা মেডিকেল হাসপাতাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আবু বকর সিদ্দিক| এ সময় আরও বক্তব্য রাখেন, আল-আমিন মডেল দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুস শুকুর মাস্তান, হেফজুল কুরআন শিক্ষা গবেষণা ফাউন্ডেশন এর প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা আ জ ম ইসমাইল হোসেন আজাদ| দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশাল সঞ্চালনায় ছিলেন মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরী| অনুষ্ঠানের শুরুতেই দারুসুল কুরআন পেশ করেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ চাঁদপুর জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা নূর মোহাম্মদ খান।
সার্বিক দায়িত্ব পালন করেন, মাওলানা নেয়ামত উল্লাহ, হাফেজ জাকির খান, মাযহারুল ইসলাম, সিয়াম আহমেদ, মীর হোসেন, আব্দুর রহমান ও জাকির হোসেন| চাঁদপুর জেলার প্রাইভেট মাদ্রাসা থেকে প্রায় দুই শতাধিক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ: আল-আমিন মডেল দাখিল মাদ্রাসা, তা’লীমুল উম্মাহ মাদরাসা, আন নাজির আইডিয়াল মাদরাসা, উসমান ইবনে আফফান (রা.) মডেল মাদ্রাসা, চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি, গাজীপুর (হরিপুর) নেছারিয়া ফাযিল মাদরাসা, তানযীমূল উম্মাহ মেডেল মাদরাসা, আন-নাহ&দা মডেল মাদ্রাসা, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদরাসা, ছালহ& আবাদ এম.এন. ফাজিল (ডিগ্রি) মাদরাসা, তালীমুল কুরআন মেডেল মাদ্রাসা, দোয়ালিয়া তালিমুল কুরআন নূরানী দাখিল মাদ্রাসা, আয়েশা সিদ্দীকা নূরানী হাফিজিয়া মহিলা মাদরাসা, আলী আহ্মাদ ইসলামী একাডেমী দাখিল মাদ্রাসা, ইকরা হিফজুল কুরআন মডেল একাডেমি, মদীনাতুল উলূম মেডেল মাদ্রাসা, মিফজুল ইসলাম দাখিল মাদ্রাসা, ইকরা ইন্টারন্যাশনাল মেডেল মাদরাসা, দারুল কারিম আল ইসলামিয়া মাদ্রাসা, পশ্চিম ভিঙ্গুলিয়া দারুচ্ছুন্নাত ছালেহিয়া কারিমিয়া মাদরাসা ও মা’আরিফুল কুরআন ইসলামিয়া মাদ্রাসা| দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়, যা ভবিষ্যতে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
প্রকাশিত : শনিবার, ০২ মে ২০২৬ খ্রি.
Views: 5
























