চাঁদপুর জেলা রিক্সা ভ্যান অটোচালক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলা জাতীয়তাবাদী রিক্সা,ভ্যান ও অটোচালক দলের নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছে হাজীগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক দল।
শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় হাজীগঞ্জের সান্তনা রেস্টুরেন্টে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে নবগঠিত জেলা কমিটির সভাপতি নূরে আলমসহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
সংবর্ধিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন, জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম, সহ-সভাপতি মো. জসিম, সাধারণ সম্পাদক মো. রুবেল খন্দকার, সহ-সাধারণ সম্পাদক ইউনুছ ভুঁইয়া ও মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. সেলিম খান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মো. সুমন, সহ-দপ্তর সম্পাদক মো. মাসুদুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মিন্টু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল আজিজ এবং সহ-কোষাধ্যক্ষ মো. মোস্তফা তালুকদার।
হাজীগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক দলের সভাপতি ওমর ফারুক, সিনিয়র সহ-সভাপতি মজিবুর রহমান, নজরুল ইসলাম আখন, সাধারণ সম্পাদক সুমন খানসহ সংগঠনের নেতাকর্মীরা জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা কমিটির সভাপতি নূরে আলম বলেন, শ্রমজীবী মানুষের অধিকার আদায় এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। রিক্সা, ভ্যান ও অটোচালকদের ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করতে নেতাকর্মীদের আন্তরিকতা, শৃঙ্খলা ও ঐক্যের বিকল্প নেই।
অনুষ্ঠানে চাঁদপুর জেলা ও হাজীগঞ্জ পৌরসভা জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Views: 7

























