ফরিদগঞ্জের নোয়াবিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ সম্পন্ন

মোঃআনিছুর রহমান সুজনঃ
চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম রুপসা নোবাবিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও ইসলাহি বয়ান ১৫ মে শুক্রবার সন্ধ্যায় মাদ্রাসা ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেঘনার পূর্বপাড়ার ঐতিহ্যবাহী জমিদার পরিবারের অন্যতম সদস্য খান বাহাদুর নাসির উদ্দিন ওয়াকফ এস্টেট, তহুরুনেছা চৌধুরানী ওয়াকফ এস্টেট, আব্দুল লতিফ চৌধুরী ওয়াকফ এস্টেট, এর বর্তমান মোতয়াল্লি মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ডাক্তার এ কে এম শহিদুল্লাহর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহামান্য হাইকোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল এডভোকেট আহসান উল্লাহ, বয়ান পেশ করেন মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইন মাদ্রাসা সাধারণ সম্পাদক ফারুক খান মিজানুর রহমান স্বপন বিএনপি নেতা মিনহাজ আহমেদ সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

প্রকাশ: শনিবার, ১৬ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 7

শেয়ার করুন