ফরিদগঞ্জে প্রবাস ফেরত মাদকাসক্ত যুবকের লাশ উদ্ধার

ফরিদগঞ্জ প্রতিনিধি:
এক সময় জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। স্বপ্ন  ছিল সুযোগ-সুবিধা ভালো করলে নিজের পাশাপাশি পরিবারের হাল ধরবেন কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি। ফিরে এলেন  দেশে। সিএনজি চালিয়ে শুরু করলেন নতুন স্ব বাস্তবায়নের লড়াই কিন্তু তার আগেই সঙ্গদোষে মাদক সেবনের সঙ্গে জড়িয়ে পড়েন এক সন্তানের জনক রিয়াজ উদ্দিন (৪৩)|

সিএনজি চালিয়ে প্রতিদিন যা আয় হতো, তা মাদক সেবন করে শেষ করে দিতেন তিনি। সংসারে অবুঝ শিশু, স্ত্রী ও বৃদ্ধা মা থাকেন অর্ধাহারে-অনাহারে| শুরু হয় পারিবারিক কলহ। পরিবার বারবার মাদক ছাড়তে বললেও ফিরে আসেননি তিনি। অবশেষে ভয়াল মাদকের থাবা থেকে মুক্তির পথ বেছে নেন আত্মহত্যা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের কাছিয়াড়া গ্রামের ঢ়াড়ি বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ| মৃত রিয়াজ উদ্দিন ওই বাড়ির মৃত খোরশেদ আলমের বড় ছেলে।

রিয়াজ উদ্দিনের স্ত্রী মিতু আক্তার জানান, আমার স্বামী সিএনজি চালিয়ে যা আয় করত, তা দিয়ে গাঁজা-ইয়াবা সেবন করত। এ নিয়ে আমাদের প্রায় বিরোধ হতো। মাদক সেবনে বাধা দিতেই বৃহস্পতিবার রাত ৯টার দিকে আমাদের দৃষ্টি এড়িয়ে বসত বিল্ডিং এর বিতর একটি কক্ষে সিলিং ফ্যানের হুকে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে আমার ¯^ামী| আর কেউ যেন এভাবে মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে।

রিয়াজের মা নুরুন্নাহার বেগম হাউমাউ করে কেঁদে বলেন, ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম, পরিবারের হাল ধরবে| দেশে ফিরে সিএনজি চালানো শুরু করে। কয়েক মাস আগে থেকে মাদকে জড়িয়ে পড়ে। অনেক চেষ্টা করেছি ফিরিয়ে আনার, আসেনি। মাদক সেবনে বাধা দেওয়ার কারণেই আজ আত্মহত্যা করেছে।

ফরিদগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক আবু তাহের জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রকাশিত : শনিবার, ০২ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 28

শেয়ার করুন