ফরিদগঞ্জে ২৫ পিচ গাঁজা গাছসহ গ্রেফতার ১

ফরিদগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলার গুপ্তি পশ্চিম ইউনিয়নের সাইসাঙ্গা গ্রাম থেকে বিল্লাল হোসেন (৪২) নামের এক গাঁজা চাষীকে ২৫ পিচ গাছসহ আটক করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। বিল্লাল হোসেন তাই সাংগা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, বিল্লাল হোসেন পেশায় একজন অটোরিক্সা চালক।
হঠাৎ করে গাঁজা চাষে তার আগ্রহ দেখে স্থানীয়রা হতবাক। আটক বিল্লাল হোসেন জানান, এক্সপেরিমেন্ট করার জন্য ইউটিউব দেখে গাঁজা চাষে উদ্বুদ্ধ হয়েছেন। গানের জমির পাশে অনেক যত্ন করে ২৫টি গাছ লাগিয়েছেন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ খ্রি.
Views: 14

























