মতলব উত্তরে ফরিদকান্দি মানবিক ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত

সফিকুল ইসলাম রানা :
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরিদকান্দি গ্রামে সামাজিক ও মানবিক সংগঠন ফরিদকান্দি মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে ‘পরিচিতি সন্ধ্যা ও গুণীজন সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঈদুল ফিতরের পরে ফরিদকান্দি মাঝি বাড়ি মাঠ প্রাঙ্গণে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান সুফি আহাম্মদ মামুন, উপদেষ্টা মো. শফিকুল ইসলাম এবং লুধুয়া কলেজের সাবেক প্রফেসর রুহুল আমিন।
ফরিদকান্দি মানবিক ফাউন্ডেশনের উপদেষ্টা ও ফরিদকান্দি জামে মসজিদের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ মফিজুল ইসলাম বাবু। যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও প্রেস সচিব আশিকুজ্জামান অপু।
এ সময় উপস্থিত ছিলেন কেরামত আলী মুন্সী, হোসেন বেপারী, আব্দুল মতিন বেপারী, এলাহী বক্সসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা সমাজে ভালো কাজের স্বীকৃতি প্রদান এবং মন্দ কাজ নিরুৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি এলাকার গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয় এবং সামাজিক সচেতনতামূলক বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
বক্তারা আরও বলেন, ফরিদকান্দি মানবিক ফাউন্ডেশন ২০২৫ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দরিদ্র সহায়তা, শিক্ষাবৃত্তি, চিকিৎসা সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি পারভেজ হাসান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম সুমন, হানিফ প্রধানসহ স্থানীয় ও প্রবাসী ব্যক্তিবর্গ।
প্রকাশিত : সোমবার, ৩০ মার্চ ২০২৬ খ্রি.
Views: 21

























