বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সফিকুল ইসলাম রানা

চাঁদপুর মতলব উত্তর ৩ নং নবাব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সারা দিন ব্যাপি অনুষ্ঠানমালার অংশ হিসেবে শনিবার ০২ (মে) সকালে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়, দুপুরে স্কুল প্রাঙ্গণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় বিশেষ ছোট নাটিকা, গান, নৃত্য, কৌতুক ও আবৃতি উপভোগ করে হাজারো দর্শনার্থী।

পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে নবাব নগর প্রাথমিক সরকারি বিদ্যালয় প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) তাহমিনা নাছরিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট, প্রিমিয়ার ব্যাংক মোঃ মাহবুব-ই-রাব্বানী (লেলিন)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, মুহাম্মদ আনিছুর রহমান।সিদ্দিকা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল হক পাটোয়ারী, প্রাক্তন শিক্ষক নাসির উদ্দিন সরকার, ৮ নং ওয়ার্ড সাবেক কমিশনার অলিউল্লাহ দর্জি, সাবেক পৌর বিএনপি নেতা আলমগীর সরকার, ৮ নং ওয়ার্ড পৌর বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ডালিম, সাবেক মহিলা কাউন্সিলর, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য বলেন,পড়াশোনার পাশাপাশি বিভিন্ন খেলাধুলায় মনোযোগী হতে ‘সুস্থ দেহ সুস্থ মন’ অর্থাৎ শরীর চর্চার মধ্য দিয়ে মনকে সুন্দর ও সবল রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করের। এ ছাড়াওশিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। সাংস্কৃতিক নানা আয়োজন ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তোতা সরকার, পৌর শ্রমিকদের নেতা মোহাম্মদ মানিক, পৌর যুবদল নেতা জুয়েল আহমেদ, ৮ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইসমাইল সরকার, ৮ নং ওয়ার্ড যুবদলের নেতা চঞ্চল সরকার, প্রমুখ।

প্রকাশিত : মঙ্গলবার, ০৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 2

শেয়ার করুন