বৈষম্য দূর ও মাদক নির্মূলে দৃঢ় প্রতিজ্ঞা: মতবিনিময় সভায় এমপি মমিনুল হক

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ সমাজের সকল বৈষম্য দূর করে সংঘবদ্ধ পেশীশক্তি প্রতিহত করতে হবে। মাদক নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণ ও মনিটরিং করে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে হবে। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকার। আমরা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সর্বদা সজাগ রয়েছি। সেজন্য স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসন ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবাগত সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সরকারি বিভিন্ন দপ্তরে দালাল চক্র, ভূমি অফিস ও থানায় দালালদের উপদ্রব বন্ধ করতে হবে। শালিস দরবারের নামে সাধারণ নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করতে হবে। আমরা সামাজিক অসঙ্গতি দূর করে একটি শান্তিপূর্ণ নিরাপদ আবাসস্থল গঠন করতে চাই। সেক্ষেত্রে সকলের আন্তরিক সহযোগিতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সঠিক ভাবে আইন প্রয়োগ করতে হবে।
উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান পাটওয়ারী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা জাহান, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন পাটওয়ারী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ রুপম, সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী লিটন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, সদস্য সচিব এহতেশামুল হক গণি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদ সিকদার, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইঞ্জিনিয়ার এবিএম পলাশ, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজী, পৌর ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এছাড়া উপজেলা, পৌরসভা, ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্চাসেবক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে নবাগত সংসদ সদস্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ও মাসিক উন্নয়ন সভায় যোগদান করেন।
প্রকাশিত : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
Views: 0

























