মতলব উত্তরে সিপাইকান্দি গ্রামের সমাজ সেবক নুরুল হক প্রধানের ইন্তেকাল

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৮ নং ওয়ার্ড সিপাই কান্দি গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরুল হক প্রধান ২৭ জানুয়ারি সকাল ১০ টা ৩০ মিনিটের সময় তার নীজ বাড়িতে ইন্তেকাল। ইন্না,,রাজেউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যু কালে তিনি স্ত্রী, ২, পুত্র, ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আছর নামাজবাদ সিপাই কান্দি সাইক্লোন সেন্টার মাঠে জানাজা সম্পন্ন হয়।

জানাজা শেষে সিপাই কান্দি সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া চেয়ে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর ২ আসন মতলব উত্তর ও দক্ষিণ থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব ড. মোঃ জালালউদ্দিন, ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাংবাদিক গোলাম নবী খোকন, মরহুমের শেয়ালক বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মোঃ আলমগীর হোসেন ঢালী, সিপাই কান্দি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি সালাউদ্দিন, বাইতুননুর জামে মসজিদের খতিব হাফেজ মোঃ আব্দুল হান্নান।

উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌর সভার সাবেক সফল মেয়র এনামুল হক বাদল, সাবেক মেম্বার মাহফুজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক একেএম গোলাম ছারোয়ার জলফু, ছাত্রনেতা মহসিন সরকার, বিএনপি নেতা কবির হোসেন মজুমদার, নজরুল ইসলাম সরদার, আবুতাহের সুমন, মনির হোসেন বেপারী, মতলব উত্তর উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী জিসান সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণ জানাজায় অংশ নেন। জানাজায় অংশ গ্রহণ কারী সকলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক সন্ত তপ্ত পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রকাশিত : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন