মতলব বাজারের টিনপট্টিতে ৫ দোকান আগুনে ভস্মীভূত

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব বাজারের টিন পট্টিতে ৫ টি দোকান সম্পূর্ণ আগুনে ভস্মীভূত হয়ে গেছে।
ঘটনার বিবরনে জানা যায়, ২৭ ফ্রেরুয়ারী ২০২৫ ইং রাত আটটার সময় মতলব বাজারের টিন পট্টিতে ভয়াবহ অগ্নি কান্ড ঘটেছে।
আগুন নিভাতে সহযোগিতা করছেন বাজার ব্যবসায়ী বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। খবর শুনে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিক ভাবে আগুনে ভস্মীভূত হয়ে যাওয়া দোকান গুলো হচ্ছে, মোঃ আবু মিয়ার চায়ের দোকান, মোঃ শরীফ মিয়ার কাপড়ের দোকান, মোঃ মেহেদী হাসানের সাউন্ড সিস্টেম দোকান ও আরও একটি লুঙ্গি বা কাপড়ের দোকান।
ফায়ার সার্ভিস দ্রুত আসার কারনে অনেক দোকান রক্ষা পেল। আগুনের সূত্র পাতের খবর এখন ও পাওয়া যায় নাই তবে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটছে বলে প্রাথমিকভাবে ধারনা করছেন বিভিন্ন মহলে। তবে মতলব বাজার বনিক সমিতির লোকজন আগুন নিভাতে সহযোগিতা করছেন বলে জানা যায়।
প্রকাশ : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
Views: 0

















