রামগঞ্জ গৌরীপুর সড়কে যাত্রীদের চরম দুর্ভোগ: চলছে না বিআরটিসি আল আরাফা পদ্মা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহারাস্তি নির্বাচনী এলাকার গণমানুষের প্রাণপ্রিয় জননেতা আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক এর দৃষ্টি কামনা করেন ভুক্তভোগী যাতায়াতকারী সাধারণ জনগণ। অতি গুরুত্বপূর্ণ রামগঞ্জ-গৌরীপুর সড়কে যাতায়াতকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে দীর্ঘ কয়েক মাস। এ সড়কে চলছে না বিআরটিসি, আল আরাফা, পদ্মা এক্সপ্রেস পরিবহনের যানবাহন। এতে করে চরম ভোগান্তিতে পড়ছে সাধারণ জনগণ।
বুধবার (২৯ জুলাই) হাজীগঞ্জ পশ্চিম বাজার বিশ্বরোড চৌরাস্তায় রামগঞ্জ থেকে আসা আল মামুন, ফরিদগঞ্জের শাহজাহান, হাজীগঞ্জের জামাল উদ্দিনসহ কয়েকজন দাবি করে বলেন, আমরা সব সময় রামগঞ্জ-গৌরীপুর সড়কে যাতায়াত করে আসছি। অথচ আজ দীর্ঘ কয়েক মাস ধরে এই সড়কে পরিবহন গুলো বন্ধ থাকার কারণে আমরা চরম ভোগান্তিতে পড়ছি। এই সড়ক দিয়ে যাতায়াতে অর্থ ও সময় অপচয় কম হয়।
এছাড়াও অন্যান্য যাত্রীরা আরও বলেন, আমরা কুমিল্লা ঘুরে অথবা চাঁদপুর লঞ্চ হয়ে, ঢাকা প্রবেশ করতে সময় লাগে ৬ থেকে ৭ ঘন্টা, বাসে যাতায়াত খরচ ৪০০ থেকে ৪৫০ টাকা অথচ এই সড়ক দিয়ে আমরা যাতায়াত করতাম মাত্র দুই থেকে আড়াইশো টাকা দিয়ে যেতে পারি। এতে করে সময় লাগতো মাত্র দুই থেকে আড়াই ঘণ্টা। আমাদের সময় ও টাকা দুটোই এই সড়কে সাশ্রয় হতো।
বর্তমানে এই সড়ক দিয়ে যাতায়াত করতে হলে আমাদের হাজীগঞ্জ-চৌরাস্তা বিশ্বরোড এসে পুনরায় সিএনজি যোগে কচুয়া উপজেলার কালছোঁ বাজারে গিয়ে সুরমা পরিবহন এ যাতায়াত করতে হয়। এতে করে ভেঙ্গে ভেঙ্গে আসা যাওয়ার কারণে আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
আমরা চাই আমাদের প্রাণপ্রিয় নেতা, চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের জননেতা আলহাজ্ব লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক আমাদের এই ভোগান্তির কথা চিন্তা করবেন এবং সুদৃষ্টি দিবেন। আমাদের এই জনদুর্ভোগ লাঘব হলে আমরা আপনার প্রতি চির কৃতজ্ঞ থাকব। মানুষ আপনাকে প্রাণভরে দোয়া করবে। আমাদের যাতায়াতের ভোগান্তি অর্থ ও সময় অপচয় কম হবে।
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই ২০২৬
Views: 6

























