হাজীগঞ্জের লায়ন জি. এম ইমন ড্রিম লাক্সারি বিল্ডার্স-এর পরিচালক

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের কৃতি সন্তান লায়ন জি. এম ইমাম হোসাইন ইমন ড্রিম লাক্সারি বিল্ডার্স-এর ব্যবস্থাপনা পরিচালক করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক আবাসন ও নির্মাণ শিল্পের পরিচিত প্রতিষ্ঠান ড্রিম লাক্সারি বিল্ডার্স এবং জান্নাত ল্যান্ডমার্ক লিমিটেডের শীর্ষ নেতৃত্বে রয়েছেন।
লায়ন জি. এম ইমাম হোসাইন ইমন একজন ঢাকাস্থ চাঁদপুর সমিতির (যুগ্ম আহ্বায়ক) লায়নস ক্লাব সামাজিক সেবামূলক কাজের স্বীকৃতি ও অবদানের অংশ হিসেবে তিনি লায়নস ক্লাবের একজন সম্মানিত সদস্য।
ইসলামিক ইন্স্যুরেন্স বিপণনে ডিপ্লোমা: তিনি ঢাকার ইন্স্যুরেন্স একাডেমি থেকে ‘ডিপ্লোমা কোর্স ইন ইসলামিক ইন্স্যুরেন্স মার্কেটিং’ সম্পন্ন করেন।
পেশাগত দক্ষতা উন্নয়ন প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির জন্য তিনি ব্যাংকক, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক সেমিনার ও সিম্পোজিয়ামে অংশ নিয়েছেন।
বর্তমানে মানবাধিকার এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে গবেষণার কাজে যুক্ত রয়েছেন। আবাসন খাতের প্রতিষ্ঠান জান্নাত ল্যান্ডমার্ক লি: এবং ড্রিম লাক্সারি বিল্ডার্স-এর ব্যবস্থাপনা পরিচালক এমডির দায়িত্ব পালন করছেন।
প্রকাশিত : বুধবার, ২৯ জুলাই ২০২৬
Views: 2

























