শাহরাস্তিতে আন্তঃজেলা চোর চক্রের ৪ সদস্য আটক, মোটরসাইকেল ও অটোরিকশা উদ্ধার

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে আন্তঃজেলা মোটরসাইকেল ও অটোরিকশা চোরাই চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। ওই সময় চোরাইকৃত ১টি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল, ২টি অটোরিকশা, ১টি অটোরিকশার কাটা অংশবিশেষ এবং পাঁচটি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়। গতকাল রোববার (৩ মে) রাতে পৌরসভার ৪ নং ওয়ার্ডের ঘুঘুশাল এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এসব উদ্ধার করে।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) আরিফ হোসাইন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। ওই সময় ঘুঘুশাল এলাকার নতুন বাড়ির মৃত আব্দুল মান্নানের ঘরের উত্তর পাশের খালি জায়গা থেকে চক্রের সদস্য মো. ইউসুফকে (৪০) আটক করা হয়। আটককৃত ইউসুফের তথ্যের ভিত্তিতে সাহাপুর এলাকার বাগানবাড়ি ব্রিজের ওপর থেকে চক্রের আরও ৩ সদস্যকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মোটরসাইকেল ও অটোরিকশা চুরি করে বিক্রি করতো। এছাড়া গাড়ির যন্ত্রাংশ খুলে আলাদা ভাবেও বিক্রি করত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এছাড়া চক্রের অন্য সদস্যদের আটক ও আরও চোরাই মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশিত : সোমবার, ০৪ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 3

শেয়ার করুন