শাহরাস্তিতে মহাসড়কের পাশের ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দু’পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ। ১৭ জুন মঙ্গলবার সকাল থেকে চাঁদপুরের শাহরাস্তির উয়ারুক বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসারের নেতৃত্বে পুলিশ সদস্য ও সেনা সদস্য অভিযানে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, সড়ক ও জনপথের জায়গা দখল করে কিছু লোক স্থায়ী ইমারত নির্মাণ করে ব্যবসা পরিচালনা করে আসছেন। তাদেরকে একাধিকবার স্থাপনা সরিয়ে নিতে বললেও তারা স্ব-অবস্থানে রয়েছে। সেজন্য জনসাধারণের চলাচল, যানজট নিরসনের জন্য সরকারি সম্পত্তি পুনরুদ্ধার করা হচ্ছে।
এছাড়া দুপুরের পর উপজেলার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে সড়ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগন জানিয়েছেন।
মঙ্গল বার, ১৭ জুন ২০২৫

অনলাইনে সংবাদ জনপ্রিয় করবেন যেভাবে
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
শেয়ার করুন
Views: 0
















