শাহরাস্তিতে ২৩ মামলার পলাতক আসামি ‘মাদক সম্রাট’ খোরশেদসহ ২ জন আটক

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে বিশেষ অভিযানে ২৩ মাদক মামলার পলাতক ও সাজাপ্রাপ্ত আসামি মাদক সম্রাট খোরশেদ আলম সহ ২ জনকে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় পৌরসভার পশ্চিম উপলতা গ্রামের চৌধুরী মঞ্জিল থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে উপপরিদর্শক (এসআই) মোঃ আরিফ হোসাইন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান চালায়। অভিযানে পৌরসভার ১ নং ওয়ার্ডের পশ্চিম উপলতা এলাকায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পাশে ‘চৌধুরী মঞ্জিল’ থেকে খোরশেদ আলম (৪৪) ও বোরহান উদ্দিনকে (২৮) আটক করা হয়। ওই সময় তল্লাশি চালিয়ে খোরশেদ আলমের কাছ থেকে ২০ পিস ও বোরহান উদ্দিনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরো জানায়, আটককৃত খোরশেদ আলমের বিরুদ্ধে ২৩টি মাদক মামলা রয়েছে। সে ১ বছর ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ছিলো। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

জানা যায়, আটককৃত খোরশেদ আলম পশ্চিম উপলতা বেপারী বাড়ির মৃত আরব আলীর ও বোরহান উদ্দিন দৈল বাড়ির আঃ কাদিরের পুত্র।

প্রকাশ: শুক্রবার, ১৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 1

শেয়ার করুন