সংবাদ প্রকাশের পরে মতলব উত্তরে কৃষি জমিতে ড্রেজিং করায় মেশিন বিনষ্ট

সফিকুল ইসলাম রানা : মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়ন ও বাগানবাড়ি ইউনিয়নের মাঝামাঝি স্থান পাহারের চক এবং ইছাখালী বিলে আবাদি কৃষি জমিতে অবৈধ মিনি ড্রেজার দিয়ে ফসলি জমি ধ্বংস করে, অবৈধভাবে বালু উওলোন করছেন মিঠুরকান্দি গ্রামের সাইফুল মিয়া।

এ নিয়ে গতকাল বৃহস্পতিবার ‘চাঁদপুর রিপোর্ট’ অনলাইন নিউজ পোর্টালে “মতলব উত্তরে কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলন ; হুমকির মুখে ফসলি জমি” এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়েছিল। সংবাদের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে মতলব উত্তর উপজেলা প্রশাসন ড্রেজার মেশিন জন্দ করা হয়েছে এবং পাইপলাইনের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।

স্থানীয় বাসিন্দারা জানান, বাগানবাড়ি ইউনিয়ন ও দূর্গাপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে কৃষি জমিতে ড্রেজিং করছিলেন। এতে করে কৃষি জমি বিনষ্ট হচ্ছিল। এলাকাবাসী প্রতিবাদ করেও লাভ হয়নি। আজকে পত্রিকায় নিউজের পরে ওই স্থানে আজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভূমি আইন অনুযায়ি ড্রেজিংয়ের সর্বনিম্ন ৫০ হাজার টাকা জরিমানার বিধান থাকলেও মালিক উপস্থিত না হওয়ায় ড্রেজার মেশিন ভাংচুর করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা বলেন, যেখানেই আইন বহির্ভূত কার্যক্রম পাওয়া যাবে, সেখানেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কৃষি জমিতে ড্রেজিং নিষিদ্ধ করেছেন সরকার।

ভ্রাম্যমান আদালত পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন মতলব উত্তর থানা পুলিশের সদস্যবৃন্দ।

বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫১৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

এমআরআর

Views: 0

শেয়ার করুন