হাজীগঞ্জের আনাছ বাঁচতে চায় চিকিৎসার খরচ জোগাতে পারছেন না অসহায় পরিবার

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের দক্ষিণ পশ্চিম রাজারগাঁও গ্রামের ৫ নং ওয়ার্ড কবিরাজ বাড়ি বাসিন্দা মো: আনোয়ার হোসেন ও রাজিয়া বেগম এর ছেলে মো: আনাস হোসেন গুরুতর অসুস্থ। সে হাঁটাচলা করতে পারেনা। দিন কাটছে চরম অনিশ্চয়তায়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার দ্রুত হাড় প্রতিস্থাপন সার্জারি করা প্রয়োজন। আর্থিক অস্বচ্ছতার কারণে চিকিৎসা করাতে পারছেন না অসহায় বাবা।

জানা যায়, শারীরিক জটিলতায় ভুগছেন আনাছ। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর চিকিৎসকেরা জানিয়েছেন, সুস্থ হওয়ার জন্য জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করতে হবে। এ জন্য প্রয়োজন প্রায় ৪ থেকে ৫ লাখ টাকা। কিন্তু দিনমজুরি ও সীমিত আয়ের ওপর নির্ভরশীল পরিবারের পক্ষে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা অসম্ভব না।

সোমবার (২২ জনু) মো. আনোয়ার হোসেন বলেন, “ছেলেকে বাঁচাতে যা যা করার দরকার, আমি করতে চাই। কিন্তু আমার সামর্থ্য নেই। মানুষের সহযোগিতা ছাড়া এই চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। সবাই যদি একটু করে সাহায্য করেন, তাহলে আমার ছেলের চিকিৎসা করানো সম্ভব হবে।”

পরিবারটি আর্থিকভাবে অসচ্ছল। চিকিৎসার ব্যয় মেটাতে তারা ইতিমধ্যে অনেক চেষ্টা করেছেন। এখন সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষের সহযোগিতার দিকেই তাকিয়ে আছে পরিবারটি।

মানবিক এই সংকটে আনাছের চিকিৎসার জন্য সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন তার স্বজনেরা। তাদের বিশ্বাস, মানুষের সামান্য সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে একজন তরুণের স্বাভাবিক জীবন।দেশের ও বিদেশের বিত্তবানদের সহযোগিতায় বাঁচতে চায় রাজারগাঁওয়ের যুবক আনাছ।

সাহায্য পাঠাতে মা রাজিয়া বাবা মো. আনোয়ার হোসেন, হিসাব নম্বর ২৩৬০০১০০২৩৪৩২ রূপালী ব্যাংক লিমিটেড, চাঁদপুর মহামায়া বাজার শাখা। অথবা মো. আনাস হোসেন এর বিকাশ (পার্সোনাল) ০১৬২৬৬৫৯০০৩ বাবা মো. আনোয়ার হোসেন বিকাশ (পার্সোনাল) ০১৮৪৮৬৩৫৬০৪।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,  একটু সহানুভূতি কি হাজীগঞ্জের রাজারগাঁও এর
আনাস পেতে পারেনা ও বন্ধু। দশের লাঠি একের বোঝা। আসুন আমরা সবাই যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব এই ছেলেটির চিকিৎসা জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই।

প্রকাশিত : সোমবার, ২২ জুন ২০২৬ খ্রি

Views: 6

শেয়ার করুন