হাজীগঞ্জের আরিয়ান খেলতে গিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে করুণ মৃত্যু

মোহাম্মদ সাইফুল ইসলাম, হাজীগঞ্জ প্রতিনিধি :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর ছৈয়াল বাড়ির রিপনের একমাত্র সন্তান আরিয়ান। খেলতে গিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) ভোরে চাঁদপুর সদর উপজেলায় এ ঘটনা ঘটে। ঘটনার দুই দিন আগে শিশুটি তার মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে গিয়েছিল।

জানা যায়, সমবয়সী খেলার সাথিদের সঙ্গে খালার বাড়ির সামনে খেলতে যায় তিন বছরের শিশু আরিয়ান। খেলার সময় থেমে থাকা বালুবাহী একটি ট্রাকের নিচে লুকায় সে। পরে ট্রাকচালক ট্রাকটি সামনের দিকে চালাতে গেলে ট্রাকটি আটকে যায়। এ সময় চালক জোরে ট্রাকটি সামনের দিকে চলালে লোকজনের চেঁচামেচি শুনতে পান।

চালক কিছু না বুঝে চারদিকের ডাক-চিৎকারে  ট্রাকটি থামান। কিন্তু ততক্ষণে আরিয়ানের মাথা ট্রাকের চাকায় থেঁতলে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক শিশুটিকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এলাকাবাসী বলেন, মায়ের সঙ্গে মনিহার খালার বাড়িতে বেড়াতে আসে আরিয়ান। দক্ষিণ মনিহার দোকানের সামনে একটি ট্রাক থামানো ছিল। আরিয়ান অন্যান্য শিশুর সঙ্গে খেলা করছিল। খেলার ছলে সে ট্রাকের নিচে লুকায়। পরে থামানো ট্রাকটি চালক চালাতে গেলে শিশু আরিয়ান চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। হাসপাতালে নেওয়ার পথেই সে মৃত্যুবরণ করে।

পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল জব্বার বলেন, ‘হাসপাতাল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 9

শেয়ার করুন