মতলব উত্তরে লুধুয়ায় কালবৈশাখী ঝড়ে মুরগির খামার লণ্ডভণ্ড : ৭শ’ মুরগির প্রাণহানি

গোলাম নবী খোকন, বিশেষ প্রতিনিধি :
গত ২৫ মার্চ রাতে কাল বৈশাখী ঝড়ে একটি মুরগির খামারে ৭শ মুরগির প্রানহানি ঘটে। কাল বৈশাখী ঝড়ে ১০ টি মেহগনি গাছ মুরগির খামারের উপর উপরে পরে খামারটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে ভেঙে যায় ফলে খামারি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
২৮ মার্চ সরজমিন রিপোর্টে জানা যায়, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ড লুধুয়া গ্রামের মেম্বার আব্দুল মান্নান তিনি দীর্ঘ ২০ বছর যাবৎ মুরগির খামার তৈরি করে ব্যবসা পরিচালনা করিয়া আসছে।
গত ২৫ মার্চ ২০২৬ রাত আনুমানিক আটটার সময় সারা বাংলাদেশের ন্যায় মতলব উত্তরে কাল বৈশাখী ঝড় হয়। ঐ ঝড়ে গাছপালা, ছোটখাটো ঘরদরজার অনেক ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়, ২/৩ দিন যাবৎ বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকার কারণে ব্যবসায়ীদের অনেক ক্ষতি সাধন হয়।
আরও ক্ষতি হয় ভূট্রা চাষীদের। কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো কে সরকারি ভাবে যদি কোন আর্থিক সহযোগিতা না করা হয়, ব্যবসায়ী ও কৃষকরা মূখ ফিরিয়ে নিবে তাদের কার্যক্রম থেকে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও কৃষকদের সহায়তা করার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
প্রকাশিত : শনিবার, ২৮ মার্চ ২০২৬ খ্রি.
Views: 8

























