হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

মোহাম্মদ সাইফুল ইসলাম :

চাঁদপুরের হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে মো. আবরাহাম (১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের আলীগঞ্জ-কংগাইশ এলাকার বড় হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

আবরাহাম বসতঘরে শিশুটি খেলতে গিয়ে বাথরুমে রাখা বালতির পানিতে পড়ে যায়। শিশু আবরাহাম হাজীগঞ্জ উপজেলার ৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।

জানা যায়, মো. আবরাহাম মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খুঁজতে বের হন। তখন তাকে নানার বাড়ির বাথরুমে রাখা বালতির পানিতে উপুড় পড়ে থাকতে দেখতে পান।

শিশুর মা তৎক্ষণিক ডাক-চিৎকার শুরু করলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, শিশুটি হাসপাতালে আনার আগে মারা গিয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার বলেন, খবর পেয়ে উপ-পরিদর্শক (এসআই) আবু আহম্মেদকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 15

শেয়ার করুন