হাজীগঞ্জের নাফির ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন: গর্বিত পিতা-মাতা প্রশংসায় পঞ্চমুখ

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মেধাবী শিক্ষার্থী মারজুক আব্দুল্লাহ নাফি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এর ফলাফলে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে। নাফি হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে এই গৌরব অর্জন করে।
হাজীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী সদস্য, সাংবাদিক ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আরিফ ইমাম মিন্টু এবং হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মোস্তারী বেগম এর একমাত্র ছেলে নাফি।
আরিফ ইমাম মিন্টু বলেন, এ সাফল্যে পরিবার, শিক্ষক, আত্মীয়-স্বজন, সহপাঠী ও শুভানুধ্যায়ীদের মধ্যে আনন্দের বিরাজ করছে। এই অর্জনের পেছনে বিদ্যালয়ের শিক্ষকদের আন্তরিক পাঠদান, সঠিক দিকনির্দেশনা, পরিবারের সদস্যদের সহযোগিতা এবং সবার দোয়া ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ সাফল্যের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক-শিক্ষিকা এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
Views: 6

























