হাজীগঞ্জের বলাখাল জেএন উবি এন্ড কারিগরি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা

মোহাম্মদ সাইফুল ইসলাম :
হাজীগঞ্জের বলাখাল জে এন উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজে ২০২৬ সালের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১০ টায় পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন মুন্সি ভুলু।

বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় এন্ড কারিগরি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) খোদেজা বেগম এর সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক মো. ইমাম হোছাইন এর সঞ্চালনায় বিশেষ অতিথির আরো বক্তব্য রাখেন, মো. মঞ্জুর আলম, সাবেক অভিভাবক সদস্য মো. মিজানুর রহমান, নবনির্বাচিত হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আল কাউসার সাগর মিজি, কলেজের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কালামে পাক কুরআন থেকে তিলাওয়াত করেন ফারহানা আকতার,
গীতা পাঠ করেন রূপান্ত পাল, মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী শামীমা আক্তার। অধ্যয়নরত শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করেন একাদশ শিক্ষার্থী ছাম্মীম। বক্তব্য রাখেন নাজমুন নাহার মাহি, খাদিজা আক্তার এবং সাবেক শিক্ষার্থী মারুফ হোসেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রি
.

Views: 6

শেয়ার করুন