হাজীগঞ্জ পাইলট বালিকা উবির অভিভাবক সমাবেশ সম্পন্ন  

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার (২৫ জুন) আয়োজিত বিদ্যালয় হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ইউএনও মো. ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. কে. এম. জাহাঙ্গীর আলম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো.আকবার হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ মডেল সরকারী কলেজের হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান মো. রাশেদ গাজী, বিদ্যালয় এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান তুহিন, সিনিয়র শিক্ষক মো. ইউনুছ মিয়া, শিক্ষক প্রতিনিধি মো. জহিরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, অভিভাবক মো. আনোয়ার হোসেন খোকন, অভিভাবকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ ও ছাত্রীরা।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রি
.

Views: 3

শেয়ার করুন