হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায়

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। পুরো ক্যাম্পাস জুড়ে ছিল শিক্ষার্থীদের মনে আনন্দ গণ পরিবেশ। মধ্য বোসের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।

বৃহস্পতিবার (২৫ জুন) কলেজ কার্যালয়ে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান সকল ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা সহ সকলের উপস্থিতিতে মনমুগ্ধকর পরিবেশে অনুষ্ঠিত হয়।

টেলিকনফ্রান্সে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত সচিব (অব.) মো. জামাল হোসেন মজুমদার শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আসন্ন এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য অর্জনের জন্য মনোযোগ, অধ্যবসায় ও নৈতিক মূল্যবোধের চর্চার আহ্বান জানান।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুয্যাম্মেল হুসাইন এর সভাপতিত্বে ও বিলকিস আরা বেগম এর সঞ্চালনায়। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সদস্য সচিব ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুয্যাম্মেল হুসাইন বলেন, বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা তাদের মেধা, পরিশ্রম ও সুশিক্ষার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুর হোসেন মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য এসএম আক্তার হোসেন, মোস্তফা মজুমদার সুমন, মো. এমরান হোসেন ও মো. মিজানুর রহমান সজিব, অভিভাবক সদস্য মো. কামরুল হাসান, মো. মিজানুর রহমান, মো. আব্দুল হান্নান মুন্সী এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাকছুদুর রহমান, বিলকিস আরা বেগম ও মো. আনিছুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. বেলাল হোসেন।

হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিবারের পক্ষ থেকে সকল এইচএসসি পরীক্ষার্থীর জন্য আন্তরিক শুভকামনা করা হয়।  মহান আল্লাহ তাআলা তোমাদের সকলের মেধা, শ্রম ও প্রত্যাশাকে সফলতার মাধ্যমে পূর্ণতা দান করুন। শুভকামনা রইল সফল হোক তাদের আগামী পথচলা।

এ সময় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং তাদের সুস্বাস্থ্য, সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করা হয়।

প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ খ্রি
.

Views: 3

শেয়ার করুন