হাজীগঞ্জের বাকিলায় ট্রলি-সিএনজি সংঘর্ষে প্রাণ গেল কিবরিয়ার, আহত ৩

মোহাম্মদ সাইফুল ইসলাম:

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় কিবরিয়া আলম (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু, আহত ৩। হস্পতিবার (২৬ মার্চ) রাতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের জাফর মেম্বার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া শাহরাস্তি উপজেলার রায়শ্রী ইউনিয়নের আব্দুল মালেকের ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই উপজেলার পিপলকরা এলাকার আবু সুফিয়ানের স্ত্রী রিনা বেগম (২৫) ও আহতদের মধ্যে সিএনজি চালক গুরুতর আহত হয়।

প্রত্যক্ষদর্শী ও আহত রিনা বেগম জানান, তারা হাজীগঞ্জ থেকে সিএনজি চালিত অটোরিকশায় করে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা মুরগি বহনকারী একটি ট্রলি দ্রুতগতিতে এসে সিএনজিটিকে সজোরে ধাক্কা দেয়। এতে যাত্রীরা ছিটকে সড়কের দুই পাশে পড়ে যান। গুরুতর আঘাতে কিবরিয়ার শরীর থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন বলেন, ঘটনাস্থলে গিয়ে তিনি হৃদয়বিদারক পরিস্থিতি দেখতে পান। আহত রিনার বরাত দিয়ে তিনি নিহতের পরিচয় নিশ্চিত করেন।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর জব্বার জানান, দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিলো আঞ্চলিক মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা।

প্রকাশিত : শুক্রবার, ২৭ মার্চ ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 12

শেয়ার করুন