হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রুবেল মোল্লা

মোহাম্মদ সাইফুল ইসলাম:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ-পশ্চিম পাড়া খামারবাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হুমায়ুন পাটওয়ারীর পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মো. সোহেল রানা রুবেল মোল্লার নেতৃত্বে আয়োজিত মানবিক সহায়তা কার্যক্রমে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

জানা গেছে, বুধবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে হুমায়ুন পাটওয়ারীর বসতঘর, আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যায়। একই সঙ্গে খামারে থাকা গবাদিপশুও অগ্নিকাণ্ডে পুড়ে মারা যায়। এতে পরিবারটির ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। বসতঘর ও গবাদিপশু হারিয়ে বর্তমানে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছে পরিবারটি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান। পরে মো. সোহেল রানা রুবেল মোল্লার পক্ষ থেকে হুমায়ুন পাটওয়ারীর হাতে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

এ সময় নেতৃবৃন্দ বলেন, দুর্যোগ ও বিপদের সময় অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার সামাজিক ও মানবিক দায়িত্ব। অগ্নিকাণ্ডে পরিবারটি সর্বস্ব হারিয়ে কঠিন সময় পার করছে। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানান তারা।

মানবিক সহায়তা কার্যক্রমে উপস্থিত ছিলেন ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজ উদ্দিন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এমরান হোসেন প্রধানীয়া, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আকবর ফকির, সাধারণ সম্পাদক মাসুদ বেপারী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বকাউল, ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ হোসেন প্রধানীয়া, সাধারণ সম্পাদক কবির হোসেন পাঠান, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রধানীয়া, ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদল নেতা মেহেদী, ইউনিয়ন যুবদল নেতা লিটন প্রধানীয়া ও শাকিল মিয়াজী।

এছাড়াও উপস্থিত ছিলেন মুকবুল, মাসুদ সর্দার, ইউসুফ প্রধানীয়া, মাহবুব প্রধানীয়া, সফিক খন্দকারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রকাশিত :  ‍শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

Views: 2

শেয়ার করুন