হাজীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৩ জুন) পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১ টার দিকে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নূর মোহাম্মদ এর নেতৃত্বে একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ পৌর রান্ধুনীমুড়া ১০ নং ওয়ার্ডের কাশেম মোল্লার দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো. সোহাগ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে নীল প্যাকেটে মোড়ানো ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতার সোহাগ হাজীগঞ্জ পৌর মনিনাগ এলাকার কাজিম উদ্দিন বেপারী বাড়ির মৃত নুনু মিয়ার ছেলে।
হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০ (ক) ধারায় এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৪ জুন) তাকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Views: 1

























