‘হাজীগঞ্জ ডিগ্রি কলেজটি এ জনপদের প্রাচীনতম গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান’

মোহাম্মদ সাইফুল ইসলাম :
চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজর পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ মে) কলেজ পরিচালনা পর্ষদের আয়োজনে অধ্যক্ষের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি অতিরিক্ত সচিব (অব.) মো. জামাল হোসেন মজুমদার এতে সভাপতিত্ব করেন। ওই সভায় তিনি উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করেন।
সদস্য সচিব কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুয্যাম্মেল হুসাইন এর সঞ্চালনায় এ সময় কলেজের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ বিষয়ে আলোকপাত করা হয়।
মো. জামাল হোসেন মজুমদার বলেন, কলেজটি এ জনপদের প্রাচীনতম গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই প্রতিষ্ঠানটির উন্নতিতে পাঠদান কার্যক্রম সর্বদা যেন সচল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। আমি বিশ্বাস করি, গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ, আধুনিক ও মানবিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হবো।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুর হোসেন মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য এসএম আক্তার হোসেন, মোস্তফা মজুমদার সুমন, মো. এমরান হোসেন ও মো. মিজানুর রহমান সজিব।
এসময় আরো উপস্থিত ছিলেন, অভিভাবক সদস্য মো. কামরুল হাসান,মো. মিজানুর রহমান, মো. আব্দুল হান্নান মুন্সী এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাকছুদুর রহমান, বিলকিস আরা বেগম ও মো. আনিছুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মো. বেলাল হোসেন।
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ খ্রি.
Views: 7
























