হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ২৯ আগস্ট শনিবার হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসায়

মোহাম্মদ সাইফুল ইসলাম
চাঁদপুরের হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়।
সোমবার (১০ আগস্ট) বিকালে নির্বাচনী তফসিল ঘোষণা করে বিস্তারিত তুলে ধরেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ইবনে আল জায়েদ হোসেন।

তফসিল অনুযায়ী আগামি ২৯ আগস্ট, শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। মনোনয়নপত্র বিতরণ ১১-১৩ আগস্ট, দাখিল ১৬ আগস্ট, যাচাই-বাছাই ১৭ আগস্ট, প্রত্যাহার ১৮ আগস্ট, প্রার্থীদের খসড়া তালিকা ১৯ আগস্ট প্রকাশ, প্রতীক বরাদ্দ ২০ আগস্ট।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, সদস্য সচিব উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ গোলামুর রহমান ও সদস্য উপজেলা আইসিটি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার মো. মোশাররফ হোসেন।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সদস্য, স্থানীয় জাতীয় পত্রিকা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মী ব্যবসায়ী সমিতির সাবেক নেতৃবৃন্দ, সম্ভাব্য প্রার্থী ও ব্যবসায়ীবৃন্দ।

প্রকাশিত :  ‍সোমবার, ১০ আগস্ট ২০২৬

Views: 3

শেয়ার করুন