সভাপতির আগমনের কথা শুনেই সটকে পড়লেন অধ্যক্ষ গৌরি রানী সাহা

ফরিদগঞ্জ প্রতিনিধি : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সভাপতি চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদের কলেজের আগমনের সংবাদ পেয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা কলেজ ছেড়ে সটকে পড়েছেন ।

বুধবার (৭ মে-২০২৫) এই ঘটনা ঘটে। এই বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহাকে তার মুঠো একাধিকবার ফোনে কল করলেও তিনি কল রিসিভ করেননি।

জানা গেছে, গত ২৪ এপ্রিল জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার (স্মারক নং- ওঘঝঙ২-৩/০০১০৬/২০১৬/৩৯১৫/৬৭৩৮ ) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাবেক সভাপতি ডা. আনোয়ায়ার হকের পরিবর্তে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদকে কলেজের এডহক কমিটির সভাপতি করে অধ্যক্ষকে চিঠি প্রদান করেন।

সেই অনুযায়ী বুধবার (৭মে-২০২৫) সকালে কলেজের নবনির্বাচিত সভাপতি হিসেবে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ কলেজে আসেন। সভাপতির কলেজে আসার সংবাদ শুনে ১০মিনিট পূর্বে তড়িঘড়ি করে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গৌরি রানী সাহা সটকে পড়েন।

কলেজে এসে অধ্যক্ষের রুমে তালাবদ্ধ দেখে নয়া সভাপতি শিক্ষক মিলনায়তনে বসে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে তার মুঠো ফোনে কল করলেও তিনি রিসিভ করেন নি।

কলেজ টির্চাস কাউন্সিলের সেক্রেটারী দেলোয়ার হোসেন জানান, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ সাহেব কলেজের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন, আমি-আমরা এইমাত্র শুনেছেন। অধ্যক্ষ আমাদের এই বিষয়ে কিছুই জানাননি। তিনি জরুরী কাজে কিছুক্ষণ পূর্বে বাইরে গিয়েছেন বলে আমরা শুনেছি।

প্রকাশ :  বুধবার, ০৭ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 1

শেয়ার করুন