ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে ফরিদগঞ্জে স্মরণসভা

ফরিদগঞ্জ প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত শহীদের স্মরণে তাদের উপস্থিতিতে ফরিদগঞ্জে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার (২৮ নভেম্বর) সকালে ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে এই সভায় স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, অফিসার ইনচার্জ মো. শাহআলম, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি মামুুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাÐার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, জামায়াত ইসলামী ফরিদগঞ্জ শাখার আমির ইউনুছ হেলাল, জেলা ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি সাখাওয়াত হোসেন, উপজেলা যুবদলের সাবেক আহŸায়ক নাসির পাটওয়ারী এবং বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আবুল হাশেম, নামজুস সাকিব, ছাত্র নেতা শাহপরান।

আলোচনা শেষে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত তিনজনের স্বজনের কাছে উপজেলা প্রশাসনের কাছে অর্থ সহায়তা তুলে দেন অতিথিবৃন্দ।

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

শ্বেতীর সাদা দাগ দূর করার উপায় কি?

Loading

শেয়ার করুন