জাটকা সংরক্ষণে মতলব উত্তরের বিভিন্ন বাজার ও মৎস্য আড়তে অভিযান

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন মাছ বাজার ও মৎস্য আড়দে জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে ৬০ কেজি নিষিদ্ধ জাটকা ইলিশ বাজেয়াপ্ত করে নিকটতম এতিমখানায় বিতরণ করা হয়।

বুধবার (১২ মার্চ) সকাল ৫টা থেকে ৮টা পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মতলব উত্তর থানা পুলিশ ও উপজেলা টাস্কফোর্স কমিটির যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা হয়।

জানা যায়, চাঁদপুরের নৌ-সীমানায় ১ মার্চ থেকে জাটকা সংরক্ষণ কর্মসূচি শুরু। দেশের ছয়টি অভয়াশ্রমের মধ্যে চাঁদপুরের ষাটনল থেকে চরভৈরবি পর্যন্ত ৭০ কি.মি.মেঘনা নদীর ইলিশ অভয়াশ্রমে সকল প্রকার মৎস্য আহরণবন্ধসহ জাটকা সংরক্ষণ কর্মসূচি পালিত হবে। এর অংশ হিসেবে উপজেলার বেলতলী, কালিপুর, ষাটনল কুনু মার্কেট, ছেংগারচর বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনতা বাজার ও বাবুরবাজার, এখলাশপুরের বিভন্ন মৎস্য আড়ৎ পরিদর্শন করা হয়।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, সরকারের জাটকা সংরক্ষণ অভিযান সফল করতে মতলব উত্তর উপজেলার বিভিন্ন মাছঘাট, হাট-বাজারে প্রচারনা চালানো হয়েছে। এ সময় যদি কেউ নিষেধাজ্ঞ অমান্য করে জাটকা নিধন করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী দিনগুলোতেও ইলিশের কাঙ্খিত উৎপাদন রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা উপজেলা সহকারী কমিশনার ভূমি।

প্রকাশ : বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Loading

শেয়ার করুন