ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে চাঁদপুরে জাতীয় পার্টির তৃণমূল মতবিনিময় সভা

গোলাম নবী খোকন : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতাদের মতামত গ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখের চেম্বারে চাঁদপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রতিটি উপজেলা ও পৌরসভার সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চাঁদপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব এমরান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শওকত আখন্দ আলমগীর, কেন্দ্রীয় সদস্য আবুল কালাম আজাদ টুলু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল লতিফ শেখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও শহর কমিটির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরু মিজি, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক গোলামুন্নবী লিটন, সাংগঠনিক সম্পাদক স্বপন দেওয়ান, দপ্তর সম্পাদক শাহজাহান মাতব্বর, শহর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদৌস খাঁন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাকির হোসেন হিরু মাওলানা ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম খান।

মতলব উত্তর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. আলমাছ মিয়া ও সাধারণ সম্পাদক সোরাফ মিয়াজি, ছেংগারচর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইকবাল কবির গাজী, মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুল বাতেন মিয়াজী, হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ফরিদগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি আউয়াল মিজি ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাউদ, হাইমচর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ।

এছাড়া জেলা জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক হান্নান ঢালি, জেলা ছাত্র সমাজের আহ্বায়ক শরিফ হোসেন পাটোয়ারী, জেলা শ্রমিক পার্টির সভাপতি নান্নু ভূঁইয়াসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তৃণমূলের মতামতের ভিত্তিতে যোগ্য, জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রার্থীদের তালিকা প্রস্তুত করে কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। তারা দলের সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করে নির্বাচনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য জেলা জাতীয় পার্টিকে বর্ধিত সভা আহ্বান করে ১০ দিনের মধ্যে তৃণমূলের মতামতভিত্তিক প্রার্থী তালিকা কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এই মতবিনিময় সভার মাধ্যমে চাঁদপুর জেলা জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্দেশনা বাস্তবায়নের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু করেছে বলে জানান নেতৃবৃন্দ।

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন