পৌরসভাকে জনকল্যাণ ও সেবামুখি হিসেবে গড়ে তুলতে চেষ্টা করবো: পৌর প্রশাসক সুলতানা রাজিয়া

আনিছুর রহমান সুজন : ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) সুলতানা রাজিয়া। সোমবার (৫ মে ২০২৫) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভার কার্যালয়ে প্রশাসকের দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করে পৌর সহায়ক কমিটি।

এ সময় গত ১৯ আগস্ট ২০২৪ থেকে দায়িত্বপ্রাপ্ত পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর. এম জাহিদ হাসানের কাছ থেকে গ্রহণ করেন নবনিযুক্ত পৌর প্রশাসক সুলতানা রাজিয়া।

তিনি তার বক্তব্যে বলেন, পৌর প্রশাসকের দায়িত্ব আমার জন্য একটি নুতন অভিজ্ঞতা। আমি আশা করছি পৌর সহায়ক কমিটি, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, সাংবাদিকরা এবং সর্বসস্তরের লোকজন আমার এই দায়িত্ব পালনকালে আমাকে সর্বতো ভাবে সহায়তা করবেন। ক শ্রেণির পৌরসভা হিসেবে ফরিদগঞ্জ পৌরসভা আপনাদের কথা অনুযায়ী ওই পর্যায়ে যেতে পারেনি। আমি চেষ্টা করবো আপনাদের সকলের পরামর্শ নিয়ে পৌরসভাকে জনকল্যাণ ও সেবামুখি হিসেবে গড়ে তুলতে।

পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সহায়ক কমিটির সদস্য ও উপজেলা স্বাস্থ্য-পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, উপজেলা প্রকৌশলী আবরার আহমেদ, সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মিসবাহ উদ্দিন, পৌর নির্বাহী প্রকৌশলী আবদুল কাদের, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ।

অনুষ্ঠানে পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এর আগে নবাগত পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে ও বিদায়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাাহিদ হাসানকে পৌর কর্তৃপক্ষ ও পৌর সহায়ক কমিটি ফুলেল শুভেচ্ছা জানান।

প্রকাশ :  মঙ্গল বার, ০৬ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 1

শেয়ার করুন