ফরিদগঞ্জে মনোনয়নের পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ

ফরিদগঞ্জ প্রতিনিধি: চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন উপজেলা বিএনপির আহŸায়ক এমএ হান্নান। এতে ফুঁসে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার (৪ নভেম্বর ২০২৫) সকাল থেকে চাঁদপুর-ল²ীপুর আঞ্চলিক মহাসড়কের ফরিদগঞ্জ বাসস্ট্যাÐ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।

এ সময় বিক্ষুব্ধ নেতা-কর্মীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে সড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, দেখা দেয় চরম ভোগান্তি। এর আগে সোমবার (৩ নভেম্বর) রাত ১০ টা থেকে গভীর রাত পর্যন্ত বিক্ষুব্ধ বিএনপির নেতা-কর্মীরা বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহŸায়ক মঞ্জিল হোসেন, ডা. আবুল কালাম আজাদ, আবু জাফর খসরু মোল্লা, ফারুক আহমেদ খান, পৌর বিএনপির আহŸায়ক আমানত গাজী, যুগ্ম আহŸায়ক জামাল মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহŸায়ক আক্তার হোসেন, সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সভাপতি ইমামহোসেন, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুর, সাধারণ সম্পাদক শাওন চৌধুরী।

বক্তারা বলেন, বিএনপির রাজনীতির জন্য সর্বস্ব হারানো এমএ হান্নান দীর্ঘদিন কারাবরণ করে মিথ্যা মামলার ঘানি টেনেছেন, ব্যবসাসহ হারিয়েছেন সবকিছু। তিনি এমপি না হয়েও উপজেলার সকল স্তরের মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করেছেন। অথচ এ আসনে মনোনয়ন দেয়া হয়েছে লায়ন মো. হারুনুর রশিদকে। এ আসনে বিএনপির নেতাকমীদের প্রত্যাশা এমএ হান্নানকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দেওয়া ফরিদগঞ্জের বিএনপির নেতা-কর্মীরা কখনো মেনে নেবে না। অবিলম্বে মনোনয়নবঞ্চিত বিএনপির ত্যাগী নেতা এমএ হান্নানকে মনোনয়ন না দিলে ফরিদগঞ্জের বিএনপির সকল নেতা-কর্মীরাসহ সর্বস্তরের মানুষ বৃহত্তর আন্দোলন কর্মসূচি পালন করবেন।

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন