ফরিদগঞ্জে স্কুল মাঠের অবৈধভাবে চলা বাজার উচ্ছেদ অভিযান পরিচালনা করছে প্রশাসন

ফরিদগঞ্জ প্রতিনিধি : ফরিদগঞ্জের চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে জোরপূর্বক হাট বসানোর অভিযোগ উঠেছে। এতে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। দীর্ঘদিন যাবত চলে আসা এ বাজারটি উচ্ছেদ অভিযানের মাধ্যমে দখল মুক্ত করেছে উপজেলা প্রশাসন। সোমবার (৮ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, ১৯৪৫ খ্রিস্টাব্দে বিদ্যালয়টি স্থাপিত হওয়ারপর থেকে পাশাপাশি নয়াহাট বাজার হওয়ায় ব্যবসায়ীরা স্কুল মাঠটিতে সপ্তাহে দু’দিন (শুক্রবার-সোমবার)বাজার বসাতেন। বিদ্যালয়ে ক্লাস ও মাঠে বাজার চলার কারনে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হওয়ার কারনে সম্প্রতি সময়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি দৃষ্টিগোচর হওয়ায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহআলম শেখ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, বিদ্যালয়ের মাঠে বাজার বসার কারনে শিক্ষার্থীদের পড়ালেখার ক্ষতি হওয়ারপাশাপাশি এসেম্বলি পরিচালনা ব্যাহত হচ্ছে। সরকারি স্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। যে কোন স্থানেই এমন অনিয়ম ফেলে এমন অভিযান পরিচালনা করা হবে।
০৮ ডিসেম্বর ২০২৫, সোমবার,
Views: 0





















