বাংলার জনগণ আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়: লায়ন ইঞ্জি. মমিনুল হক।

মোহাম্মদ সাইফুল ইসলাম :  চাঁদপুরের হাজীগঞ্জের ১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডে গণংসযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসব পথসভায় বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, শহীদ জিয়ার আদর্শ নিয়ে আগামির নতুন বাংলাদেশ পরিচালিত হবে।আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।বিএনপি জনগণের অনুভূতি নিয়ে সব সময় কাজ করে। বাংলার জনগণ আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় দেখতে চায়। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। তরুণ প্রজন্মের ভোট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ধানের শীষকে দিবে। বিগত ১৬ বছর মানুষের বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা ও গণতান্ত্রিক সকল অধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ। হাজার হাজার মামলা দিয়ে আমাদের লক্ষ-লক্ষ নেতাকর্মী ও সমর্থককে জেলহাজতে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের শারিরিক-মানসিক নির্যাতন এবং ঘুম-খুনের রাজত্ব কায়েম করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল পরীক্ষিত জনগণের বন্ধু। আগামি দিনে আমরা আপনাদের সাথে নিয়ে সরকার পরিচালনা করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মধ্যে কোন সন্ত্রাসী, চাঁদাবাজি চলবে না। আজকের এ বিশাল মিছিল চলাকালে যানবাহন, ব্যবসায়ী ও সাধারণ মানুষের কিছুটা ভোগান্তি প্রহাতে হলো তার জন্য আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি।

১০ নং গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান আহমেদ বাবুলেন সঞ্চালনায় উক্ত গণংসযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ওলামা দলের সভাপতি মাও. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী।

গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির গণংসযোগ প্রথম পথসভা ১ নং ওয়ার্ড জয়শরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহাতাব চৌধুরী শরীফ। স্থানীয় ভাবে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ ভূঁইয়া। এছাড়াও সার্বিক সহযোগিতায় নিয়জিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা ও প্রবাসী কামাল পাঠান, সাবেক ছাত্র নেতা খাজা নাজিমুদ্দিন, ফারুক ভূঁইয়া, মামুন তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

একই দিন ২ নং ওয়ার্ড পাচৈই গ্রামে বিএনপির সভাপতি ডা. মুজিবুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক সভাপতি সাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সদস্য নুর মোহাম্মদ নীরু। এসময় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বাহার, যুবদল নেতা শেখ ফরিদ ও সাবেক ছাত্র নেতা ওয়াসিম আকরাম শাফীসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অন্যান্য ওয়ার্ডে পথসভায় হাজীগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপির তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন