বাকিলা বাজারের জাতীয় ভোক্তা অধিকার তাজ হোটেলকে জরিমানা

মোহাম্মদ সাইফুল ইসলাম :  চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ২ নং বাকিলা ইউনিয়নের বাকিলা বাজারের তাজ হোটেলে জরিমানা করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরি, বাসী খাবার বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, নষ্ট পঁচা আলু সবজিতে ব্যবহার করা এবং খাবারের অতিরিক্ত মূল্য রাখার অপরাধে তাজ হোটেল এন্ড সুইটমিটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক বাকিলা বাজারে অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরান জরিমানা আদেশ দেন। এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানা পুলিশ ও বাজার ব্যবসায়ীবৃন্দ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক অস্বাস্থ্যকর পরিবেশে খাবার দ্রব্য তৈরি, বাসী খাবার বিক্রয়ের জন্য সংরক্ষণ করা, নষ্ট পঁচা আলু সবজিতে ব্যবহার করা এবং খাবারের অতিরিক্ত মূল্য রাখার অপরাধে তাজ হোটেল এন্ড সুইটমিটকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Views: 0

শেয়ার করুন