বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদগঞ্জে গণদোয়া ও মুনাজাত অনুষ্ঠান

ফরিদগঞ্জ প্রতিনিধি :  বিএনপির চেয়ারপার্সন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁদপুরের ফরিদগঞ্জে গণদোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) বাদ আছর উপজেলা পরিষদ বালুর মাঠে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাকে এমপি লায়ন হারুনের আহŸানে আয়োজিত গণদোয়া পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ সভায় উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহŸায়ক আ. খালেক পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জলা বিএনপির সহসভাপতি শরীফ মোহাম্মদ ইউনুছ।

আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা ইউনছু হেলল, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক যুগ্মআহŸায়ক মজিবুর রহমান দুলাল, সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা যুবদলের সাবেক আহŸায়ক নাছির পাটওয়ারী। পরে উপজেলা পূর্ব বাজার জামে মসজিদের খতিব ও মজিদিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মমিনুল ইসলাম খান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।

বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

Views: 0

শেয়ার করুন