মতলব উত্তরে অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযানে জব্দ ৭টি নৌকার উন্মুক্ত নিলামে বিক্রি

সফিকুল ইসলাম রানা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অভয়াশ্রম ও জাটকা রক্ষা অভিযান-২০২৫ এর আওতায় জব্দকৃত ৭টি নৌকার উন্মুক্ত নিলাম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ মে) সকাল ১০টায় উপজেলার মেঘনা নদীর তীরে এ নিলাম কার্যক্রম শুরু হয়।

নিলামে ৭টি নৌকা মোট ৭৩ হাজার টাকা মূল্যে বিক্রি হয়, যার সঙ্গে ভ্যাট ও আয়করসহ মোট আদায় হয় ৮১ হাজার ৪’শ ৪০ টাকা। উন্মুক্ত এই নিলামটি সরকারি বিধি অনুসরণ করে সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়।

নিলামে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র হিল্লোল চাকমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী, মোহনপুর আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। এছাড়াও স্থানীয় জেলে ও সাধারণ জনগণ নিলামে অংশ নেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস বলেন, “জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এই অভিযানে জব্দ হওয়া নৌকাগুলো নিলামের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে রাজস্ব সংযুক্ত করা হয়েছে, যা আমাদের কার্যক্রমের সফলতার প্রমাণ।”

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, “নিলাম প্রক্রিয়াটি আমরা স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা এসব জব্দকৃত নৌকা নিলামের মাধ্যমে বিক্রি করেছি এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।”

প্রসঙ্গত, প্রতিবছর জাটকা সংরক্ষণে মার্চ থেকে এপ্রিল পর্যন্ত ইলিশ অভয়াশ্রম এলাকায় মৎস্য বিভাগ ও প্রশাসনের যৌথ উদ্যোগে অভিযান পরিচালিত হয়। এ সময় অবৈধ মাছ ধরা, জাল ও নৌকা জব্দ করা হয়ে থাকে।

প্রকাশ :  সোমবার, ০৫ মে ২০২৫ খ্রি.

সোরিয়াসিস হলে কী করবেন?

স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?

ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ

শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা

যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন

শেয়ার করুন

Views: 0

শেয়ার করুন