মতলব দক্ষিণে প্রান্তিক জনগোষ্ঠী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

গোলাম নবী খোকনঃ চাঁদপুরের মতলব পৌরসভাধীন মতলব কমিউনিটি সেন্টারে গত ১৮ জানুয়ারি ২০২৫ ইং রোজ শনিবার বিকাল তিনটায় ৩০০ শত প্রান্তিক জনগোষ্ঠী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের এনায়েত নগর গ্রামের কৃতি সন্তান ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাঁদপুর -২ আসন মতলব উত্তর ও দক্ষিণ থেকে মনোনয়ন প্রত্যাশি ডাঃ আনিসুল আউয়াল পিএইচডি।

তিনি এমবিবিএস, এমপিএইচ,এমসিএন (অষ্ট্রেলিয়া), এফআরএসএইচ (লন্ডন), এফসিজিপি এমবিএ (ইউএসএ), পিএইচডি ( অষ্ট্রেলিয়া) চ্যান্সেলরস গোল্ড মেডেল উইনার অর্জন করেন।
তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় প্রান্তিক মানুষের জন্য কাজ করে। প্রান্তিক মানুষ সুখে শান্তিতে থাকলে দেশের উন্নয়নের অগ্রগতি কেউ থামিয়ে রাখতে পারবেনা। তাই আগামীর বাংলাদেশ বিনির্মানে জাতীয় তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আমিরুল আউয়াল, হুমায়ুন কবির, ছাত্র দল নেতা রিয়াদ হোসেন ও নিশান আহমেদ সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ।
রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
![]()
















