মনোনয়নপত্র জমা দিয়ে শহীদ ওসমান হাদী হত্যার বিচার দাবি অধ্যাপক মাওঃ আবুল হোসাইনের

বিশেষ প্রতিনিধিঃচাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওঃ আবুল হোসাইন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ৩ ঘটিকায় হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার মোঃ ইবনে আল জায়েদ হোসেনের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি শহীদ ওসমান হাদী হত্যার সুষ্ঠু বিচার দাবি করে বলেন, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করছেন। দেশ ও জাতির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ওই সময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর হাজীগঞ্জ, শাহরাস্তি উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা।
মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
Views: 0





















