মাদ্রাসা শিক্ষকের হাত ধরে শিক্ষার্থীর পলায়ন

ফরিদগঞ্জ প্রতিনিধি: নিজের মাদ্রাসা পড়ুয়া নবম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে পালালেন তালহা খান (৩৫) নামে এক মাদ্রাসা শিক্ষক। ইতমধ্যেই মাদ্রাসা কর্তৃপক্ষ ওই শিক্ষককে শোকজ করেছেন। ঘটনাটি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর পূর্ব ইউনিয়নের ল²ীপুর কাশিমিয়া মাদ্রাসার। ঘটনা ও শোকজের বিষয়টি নিশ্চিত করেছেন মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের মো. রুহুল আমিন।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর মাদ্রাসার পরীক্ষা শেষে মাদ্রাসার আরবী বিভাগের শিক্ষক তালহা খান ওই মাদ্রাসার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে নিয়ে পালিয়ে যান। বিষয়টি টের পেয়ে ওই ছাত্রীর অভিভাবক মাদ্রাসার ব্যবস্থা কমিটির সভাপতি প্রথমে মৌখিক ও পরবর্তিতে লিখিত ভাবে জানান। ঘটনা জেনে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াছ তপাদার মাদ্রাসার সম্মান রক্ষার্থে ওই মাদ্রাসা শিক্ষার্থীকে দুই দিনের মধ্যে উদ্ধার করে অভিভাবককের কাছে পৌঁছে দেন। একই সাথে ওই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার নিদের্শনা দেন। ঘটনার পর থেকে ওই মাদ্রাসা শিক্ষক মাদ্রাসায় ফিরেননি।

বিষযটি নিশ্চিত করে মাদ্রাসার অধ্যক্ষ আবুল খায়ের মো. রুহুল আমিন, মাদ্রাসার সভাপতি অভিভাবকের কাছে ছাত্রীটিকে পৌঁছে দিয়েছেন। একই সাথে আরবি শিক্ষক তালহা খানকে গত ১০ ডিসেম্বর শোকজ করা হয়। যা গত ১৪ ডিসেম্বর ডাক যোগে তার কাছে চিঠি পাঠানো হয়েছে।

তালহা খান ২০২৩ সালে মাদ্রাসায় যোগদান করেন। তার বাড়ি পাশ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার রবিদাসপাড়াতে। তবে এই বিষয়ে ওই মাদ্রাসা শিক্ষকের বক্তব্য পাওয়া যায়নি।

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

Views: 0

শেয়ার করুন