মাহে রমজানকে স্বাগত জানিয়ে ফরিদগঞ্জে ছাত্র হিজবুল্লাহ’র মিছিল সমাবেশ

ফরিদগঞ্জ প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অশ্লীলতা-বেহায়াপনা রোধ, রমজানের পবিত্রতা রক্ষা, বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্র হিজবুল্লাহ’র উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১ মার্চ) সকালে ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদরাসার গেট হতে মিছিলটি শুরু হয়ে ফরিদগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য শেষে দেশ ও বিশে^র মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।
ফরিদগঞ্জ উপজেলা ছাত্র হিজবুল্লাহর আহ্বায়ক মো. নোমান ছালেহির সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ উল্যাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ উপজেলা জমিয়তে হিজবুল্লাহ’র সভাপতি মাওলানা আবুল হাসান মুহাম্মদ সাইফুল্লাহ। অন্যন্যদের মধ্য বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা ছাত্র হিজবুল্লাহর আহ্বায়ক মাওলানা হেলাল উদ্দিন। সাবেক আহ্বায়ক মাওলানা মোহাম্মদ বদরুদ্দোজা।
এছাড়াও মিছিলে আরো উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব মাওলানা নজরুল ইসলাম, উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের পেশ ইমাম হাবিবুর রহমান, মাওলানা আরমান হোসেন, কাউসার হোসেন, হাঁসা মাদ্রসার ভিপি ও বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ, যুব হিজবুল্লাহ, ছাত্র হিজবুল্লাহ-সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশ : শনি বার, ০১ মার্চ ২০২৫
স্ক্যাবিস বা চুলকানি থেকে রক্ষা পেতে কী করবেন?
ডায়াবেটিস প্রতিকার ও প্রতিরোধে শক্তিশালী ঔষধ
শ্বেতী রোগের কারণ, লক্ষ্মণ ও চিকিৎসা
যৌন রোগের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
চর্মরোগ দাউদ একজিমা বিখাউজের কারণ ও প্রতিকার জেনে নিন
![]()

















