শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষে ভোট চেয়ে ১০নং লক্ষ্মীপুর ইউনিয়ন যুবদল সভাপতির প্রচারণা অব্যাহত

সাদ্দাম হোসেন ।। চাঁদপুর-৩ সংসদীয় আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবদলের সভাপতি নুরুল ইসলাম পাটোয়ারী।

৩ নভেম্বর সোমবার দিনব্যাপী তিনি ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের প্রতিটি বাড়ি, হাট-বাজার ও দোকানপাটে গিয়ে সাধারণ মানুষের মাঝে ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চান।
এ সময় নুরুল ইসলাম পাটোয়ারী বলেন, দেশের স্বার্থে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন করতে চাঁদপুর সদর আসনে শেখ ফরিদ আহমেদ মানিকের ধানের শীষ প্রতীকের বিকল্প নেই।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতা চায় না; বিএনপি চায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে জনগণের সেবা করতে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন- সবার আগে বাংলাদেশ। আমরা এমন একটি দেশ চাই যেখানে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে গুম-খুন বা স্বৈরাচারী নজির থাকবে না। যদি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসে, তাহলে নির্যাতন-গুম বন্ধ হবে- এই নিশ্চয়তা আমরা শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে দিতে পারি। ধানের শীষ প্রতীকের এই প্রচারণা লক্ষ্মীপুর ইউনিয়নে অব্যাহত থাকবে বলে তিনি জানান।
প্রচারনাকালে ওয়ার্ড বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সোমবার, ০৩ নভেম্বর ২০২৫
![]()





















