সকল মুসলমান সকলের প্রতি ভ্রাতৃত্ব বজায় রাখা উচিত : .আলহাজ্ব সৈয়দা মেহেদী হাসান চৌধুরী

আনিছুর রহমান সুজন : সকল মুসলমান মুসলমানের প্রতি ভ্রাতৃত্ব বজায় রাখা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন অনেক যত্ন করে মানবজাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় থাকতে হবে। সমাজে উচ্চবিলাসী হলেই মানুষের জন্য কাজ করা যায় না। সকল জায়গায় থেকে জনকল্যাণে কাজ করা যায়। উপরোক্ত কথাগুলো বলেন, ঐতিহ্যবাহী রুপসা জমিদার পরিবারের অন্যান্য অন্যতম সদস্য খান বাহাদুর নাসির উদ্দিন আহমেদ ওয়াক্ফ স্টেট, তহুরুন্নেসা চৌধুরানী ওয়াকফ স্টেট, ও আব্দুল লতিফ চৌধুরী ওয়াকফ্ স্টেটের বর্তমান মোতয়াল্লী আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।

আজ শুক্রবার ১৭ই অক্টোবর জুমার নামাজ শেষে রুপসা উত্তর ইউনিয়নের ২নং ওয়ার্ডে সর্দাররপাড়া জামে মসজিদের আইপিএস বিতরণ কালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন রুপসা উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা রবিউল ইমাম বাবু, ফারুখ খান, জান্নাতুল মাওয়া জামে মসজিদের সভাপতি গোলাম মোস্তফা টেলু, মনির হোসেন, জহির হোসেন, বাবুল, ইমরান হোসেন, জুমার নামাজ, দোয়া ও মোনাজাত তবারক বিতরণ শেষে মসজিদের জন্য নিজস্ব অর্থায়ন থেকে একটি হাই কোয়ালিটি আইপিএস প্রদান করেন প্রধান অতিথি।
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
![]()





















