হাজীগঞ্জের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় গতকাল ৭ অক্টোবর মঙ্গলবার থানা হলরুমে অনুষ্ঠিত হয়। হাজীগঞ্জ প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, অফিসার ইনচার্জ (তদন্ত) রাজিব শর্মা। মধ্য বোসের মধ্য দিয়ে মাথা বিনিময় সভা সমাপ্ত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক পাপ্পু মাহমুদ, গাজী মো: নাসির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো: মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, দপ্তর সম্পাদক মো: আলমগীর কবির, প্রচার সম্পাদক হুমায়ুন কবির, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বকর ছিদ্দিক সুমন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুজন দাসসহ অন্যান্য সদস্যবৃন্দ প্রমুখ।
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
![]()




















