হাজীগঞ্জে কেরাম বোর্ড খেলা ও মোবাইলকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত ১

মোহাম্মদ সাইফুল ইসলাম: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৭ নং পশ্চিম বড়কুল ইউনিয়নের প্রতাপপুর গ্রামের কালবার্টের উপর কেরাম বোর্ড খেলা ও মোবাইলকে কেন্দ্র করে সংঘর্ষে একজন গুরুতর আহত হয়। প্রতাপপুর বেপারী বাড়ির সুমাইয়া আক্তার মনি ও দেলোয়ার হোসেন ছেলে মো: বাধনকে মারাত্মক যখন করে। কেরাম বোর্ড খেলা ও মোবাইলের মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা করে মজুমদার বাড়ী মো: জামাল, মো: হাবিব, মো: সবুজ, কবিরাজ বাড়ীর বরকত উল্যাহ মো: শামছু উদ্দিন সহ অজ্ঞাতনামা ১৫/২০ জন হামলা করে।

মো: জামাল উদ্দিন, মো: বাবু, হৃদয়, মো: সামি বলেন, কেরাম বোর্ড খেলা ও মোবাইলের মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে বাধনকে গুরুতর আহত করে। ১৭ অক্টোবর শুক্রবার রাত ১০ টা ৩০ মিনিটে এতে করে। তার শরীরের বিভিন্ন অংশে নীলাফুলা দাগ রয়েছে। আমরা প্রথমে তাকে হাজীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যাওয়ার পর।কর্তব্যরত ডাক্তার তাকে পরীক্ষা-নিরীক্ষা করে তার অবস্থা বেগতিক দেখে ঢাকা নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে সে ঢাকা কিডনি হাসপাতালে চিকিৎসা দিন।

এ ব্যাপারে আহত বাধনের মা সুমাইয়া আক্তার মনি বলেন, আমি একজন গৃহিনী, আমার ছেলে মো: বাধনকে অন্যায় ভাবে রক্তাক্ত যখন করে এলাকার দুষ্কৃতিকারী জোর জুলুমবাজ, অন্যায়-অত্যাচারী, সন্ত্রাসী ও আইন অমান্যকারী প্রকৃতির লোকজন। তারা এলাকায় প্রতিনিয়ত বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে। তাদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ট। নাটেহরা একতা বাজারে কনফেকশনারী দোকানে কয়েকদিন পূর্বে একটি মোবাইল ফোন চুরি হয়। ওই মোবাইল চুরির বিশয়ে অকথ্য ভাষায় গালমন্দ সহ নানান হুমকি দেয়।

পরে এক পর্যায়ে আমার ছেলেকে এলোপাথাড়ি মারধর করিয়া গুরুতর জখম করে। শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। আমার ছেলের ব্যবহৃত ৪৫ হাজার টাকা মূল্যেত মোবাইল ফোন, ২ হাজার ২ শত টাকা, হাতঘড়ি নিয়া যায়। তাহার হাতে থাকা দেশীয় অস্ত্র রামদাঁ দিয়া আমার ছেলেকে হত্যার উদ্দেশ্যে কোপ দিলে আমার ছেলে প্রান রক্ষায় পাশের খালে ঝাপ দিয়া খালের সাথের মাঠ দিয়া পালাইয়া বাড়ীতে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাড়ির কয়েকজন লোক বলেন, আমাদের বাড়ির বিষয়ে যদি কোন সমস্যা হয় তাহলে তারা প্রতিনিয়ত রাস্তা বন্ধ করে দিবে বলে হুমকি দেয়। তারা পূর্বেও কয়েকবার আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে। এই রাস্তাটি নিয়েও তাদের সাথে প্রতিনিয়ত দণ্ড লেগে আছে। মজুমদার বাড়ির লোকজন রাস্তা বন্ধ করে দিবে বলে প্রতিনিয়ত আমাদেরকে হুমকি দিয়ে আসে। আমরা বাঁধনকে মারধর ও রাস্তার বিষয়ে সুষ্ঠু বিচার চাই।

আহত বাঁদনের মা সুমাইয়া আক্তার মনি হাজীগঞ্জ থানায় অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে থানা পুলিশ। ঘটনার সততা পেয়ে সবাইকে শান্ত থাকার জন্য বলা হয়েছে। আহত বাধনের চিকিৎসা শেষে বিষয়টি নিয়ে বসা হবে। দোষী ব্যক্তিকে ছাড় দেওয়া হবে না।

শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময় ও চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড

Loading

শেয়ার করুন