হাজীগঞ্জে গৌড়েশ্বরে বিএনপির আয়োজনে গণংসযোগ ও পথসভা

মোহাম্মদ সাইফুল ইসলাম ; চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে গৌড়েশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গণংসযোগ ও পথসভায় অনুষ্ঠিত হয়। শনিবার ১ নভেম্বর রাতে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান গনি বাবুলের সভাপতিত্বে ও হাটিলা পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন মিয়াজী (আলম মেম্বার) এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং হাজীগঞ্জ-শাহরাস্তি সংসদীয় আসনের প্রধান সমন্বয়ক,ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইঞ্জি.মমিনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের পরীক্ষিত বন্ধু। আগামি দিনে আমরা আপনাদের সাথে নিয়ে সরকার পরিচালনা করতে চাই। আগামি তরুণ প্রজন্মের ভোটার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহবানে ধানের শীষকে ভোট দিবে।
উক্ত গণংসযোগ ও পথসভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির (সাবেক) সদস্য সচিব আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম. এ রহিম পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো: মোশারফ হোসেন স্বপন, ঢাকা দক্ষিণ ওলামা দলের সভাপতি হাফেজ জসিম উদ্দিন, ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল কুদ্দুস মুন্সী, সদস্য সচিব মো. জসিম উদ্দিন কাঞ্চন, সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়ার যুগ্ম আহ্বায়ক মো: মাসুদ খান, শাহাদাত হোসেন মজুমদার, শাহ আলম সরকার, মহিন উদ্দিন মজুমদার, মো: মহিন উদ্দিন বেপারী, আতাউর রহমানসহ ইউনিয়নের ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার, ০২ নভেম্বর ২০২৫
![]()





















